দশ হাজার টাকার বিনিময়ে তিন কেজি গাঁজা দেওয়ার কথা থাকলেও পেয়েছেন মাত্র এক কেজি গাঁজা। এতেই ক্ষিপ্ত হয়ে ফোন দিয়ে অভিযোগ করেছেন পুলিশের জরুরি সহায়তা নম্বর '৯৯৯' নম্বরে। রবিবার (২৭ জানুয়ারি) কুমিল্লার ব্রাক্ষণপাড়া বাজারে নারী গাঁজা ব্যবসায়ী এই কাজ করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাকেই গাঁজাসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, 'রবিবার ভোর ৬টার দিকে '৯৯৯' থেকে ফোন দিয়ে থানার পুলিশকে জানানো হয় ব্রাক্ষণপাড়া বাজারে একজন গাঁজা ব্যবসায়ী অবস্থান করছে। এরপরেই থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম সেখানে পাঠানো হয়'।
একই থানার এসআই জাকির হোসেন জানান, 'আমি সবে রাতের ডিউটি শেষ করে থানায় ফিরেছি। '৯৯৯' এর ফোন পেয়ে আবার ব্রাক্ষণপাড়া বাজারে ছুটলাম। সেখানে গিয়ে দেখি, একজন মধ্যবয়স্কা নারী দাঁড়িয়ে আছেন'।
আরও পড়ুন: গণধষর্ণের শিকার এসএসসি পরীক্ষার্থী
গাঁজা বিক্রেতা ওই নারীর অভিযোগ, তিনি তিন কেজি গাঁজা কেনার জন্য একজন পাইকারি গাঁজা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু ওই গাঁজা ব্যবসায়ী তাকে এক কেজি গাঁজা দিয়েছে। তাই তিনি '৯৯৯' নম্বরে ফোন করে অভিযোগ করেছেন।
ইত্তেফাক/জেডএইচডি