মেহেরপুরের মুজিবনগরে ৫ম শ্রেণীর ছাত্রীর সঙ্গে জোরপূর্বক অশ্লীল ছবি তুলে হুমকি দেওয়ার অপরাধে জেভিয়ার দফাদার (২১) নামে এক শিক্ষকের এক বছর জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার এ আদালত পরিচালনা করেন। এসময় মুজিবনগর থানার এসআই মোস্তফা উপস্থিত ছিলেন।
দণ্ডিত জেভিয়ার গোমেজ মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। তিনি উপজেলার ভবের পাড়ার মৃত দান্তি দফাদারের ছেলে।
আরো পড়ুন: চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সরকারকে নোটিশ
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাহিদা আকতার জানান, শিক্ষক জেভিয়ার দফাদার কৌশলে ছাত্রীটিকে একটি রুমের মধ্যে ডেকে নিয়ে যান। সেখানে তার সঙ্গে অশ্লীল আচরণ করে মোবাইলে ছবি তুলে তাকে হুমকি দেন। ঘটনাটি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষকরা আমাকে জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তার এক বছরের জেল দেওয়া হয়।
এসআই মোস্তফা জানান, ভ্রমমাণ আদালতের সাজা অনুযায়ী দণ্ডিতকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ