WH-question এর ব্যবহার

WH-question এর ব্যবহার

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা জানবে। আশা করি ভালো আছো। WH-question এর ব্যবহার নিয়ে বেশ কয়েকটি লেখা ইতোপূর্বে প্রকাশিত  হয়েছে। WH-question  নিয়ে আলোচনা প্রায় শেষ প্রান্তে আমরা।  শ্রেণির আবশ্যিক ইংরেজির Important Topic নিয়ে আলোচনা করবো। আজ থাকছে WH-question এর When, Where এবং How often  নিয়ে আলোচনা।

পূর্ব প্রকাশের পর

When এর ব্যবহার:সময় সম্পর্কে অর্থাত্ কখন বুঝাতে  When দ্বারা Question করা হয় । যেমন:

(i) He came home yesterday.

 ( সে গতকাল বাড়ী এসেছিল। )

Question: When did he come home?

( সে কখন বাড়ী এসেছিল ?)

(ii)  My brother visited America last year. (আমার ভাই গত বছর আমেরিকা বেড়াতে গিয়েছিল ।)

Question: When did your brother visit America ? ( তোমার ভাই কখন আমেরিকা বেড়াতে গিয়েছিল ?)

(iii) Our examination will be held on the 16th June.

 (আমাদের পরীক্ষা ১৬ জুন অনুষ্ঠিত হবে।)

Question : When will your examination be held ?  (কখন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ?)

Where এর ব্যবহার : Where দ্বারা কোনো স্থান সম্পর্কে প্রশ্ন করা হয় । যেমন:

(i) He has come from Canada.

(সে কানাডা থেকে এসেছে। )

Question: Where has he come from?

 ( সে কোথা থেকে এসেছে ?)

(ii)  I put the book on the table.

(আমি বইটি টেবিলের উপর রেখেছিলাম। )

Question: Where did you put the book? (তুমি  বইটি কোথায় রেখেছিলে?)

How often :  নিয়মিত বা সচরাচর কোন সময়ে কোন কাজ অনুষ্ঠিত হয় বুঝাতে বা বাক্যে  Once a week , Once a month , every week , Every month   ইত্যাদি উল্লেখ থাকলে সে ক্ষেত্রে When না হয়ে   How often দ্বারা  WH-question হয় । যেমন:

(i) She comes to my home once a week.

( সে সপ্তাহে একবার আমার বাড়ি আসে। )

Question : How often does she come to your home ? ( সে কখন সচরাচর তোমার বাড়ী আসে?)

Note: দূরত্ব বুঝাতে  How far  দিয়ে  WH-question করতে হয় । যেমন :

(i) Dhaka is 100 k.m. from Tangail. (ঢাকা থেকে টাংগাইলের দূরত্ব ১০০কি.মি। )

Question : How far is Dhaka from Tangail? ( ঢাকা থেকে টাংগাইলের দূরত্ব কত ?)

WH - question এর নিম্নে একটি প্রশ্ন দেয়া হলো যা ডিগ্রি (পাস ও অনার্স ) শ্রেণির প্রশ্ন পত্রে থাকবে   WH-question from the following sentences:

(a) Practice makes a man perfect.

(b) I have been waiting here for three hours.

(c) He visits my house twice a week.

(d) She comes from Rajshahi.

(e) The bank closes at 5p.m.

(f)  We respect him for his honesty.

(g) This book belongs to my elder brother.

Answer : (WH-question) 

(a) What makes a man perfect?

(b) How long have you been waiting here?

(d) Where does she come from?

(e) When does the bank close?

(f) Why do you respect him?

(g) Whom does this book belong to?