শহর ঢাকা চলছে ভাড়ায় মিটারে
তুলছে সুরও গিটারে।
নানরুটি ও পুরির নগর ঢাকাতে
মিলছে সবই টাকাতে।
ঘুমায় রাতে ফুটপাতে আর পার্কে
পরের তরে কার কে?
পানি কেনা—সেটাও ছিল ঘটে
ঢাকা আচ্ছা শহর বটে।
ছুটছে সবাই নেই তো কেউ স্বস্তিতে
গুলশানে কী বস্তিতে।
আসছে মানুষ লঞ্চে-বাসে-ট্রেনে চড়ে
ঢাকায় কি না টাকা ওড়ে !
খাচ্ছে ধরা মার-প্যাঁচের ওই কলমে
মলম পার্টির মলমে।