সোনারগাঁওয়ে জুয়া ও মাদকের আস্তানা ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী। স্থানীয় একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দ্বন্দ্বে গ্রামবাসী এ আস্তানায় আগুন দিয়েছে। শনিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় অ্যাম্পিয়ার স্টিল লিমিটেড নামের একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। কোম্পানির মালিক বালু ভরাটের কাজটি এক গ্রুপকে দেয়। তারা বালু ভরাটের জন্য পাইপ অন্য গ্রুপের এক জনের বাড়ির পাশ দিয়ে নিচ্ছিল।
এ নিয়ে দুই গ্রুপের বির্তক এবং একপর্যায়ে অ্যাম্পিয়ার স্টিলের মালিক আবুল কালাম বিষয়টি মীমাংসার জন্য গেলে তারা ছুরি নিয়ে তাকে মারতে উদ্যত হয়। বিষয়টি দেখে এলাকাবাসী বিবদমান গ্রুপের এক জনকে ধাওয়া করে তার জুয়া ও মাদকের আস্তানার ঘর ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
ইত্তেফাক/জেডএইচডি