শোক সংবাদ

নজরুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ঝুনারচর গ্রামের নজরুল ইসলাম (৫৫) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

মোছা. হালিমা খাতুন

কুমিল্লার মনোহরগঞ্জের দেবপুর নিবাসী মোসা. হালিমা খাতুন (৭৫), ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোবারক উল্যাহ মজুমদার ও উপজেলা যুবদল সভাপতি গিয়াস উদ্দিন সৈকতের মা। তিনি দুই ছেলে রেখে যান।

আনোয়ার হোসাইন

কক্সবাজারের উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মো. আনোয়ার হোসাইন (৪২) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে রেখে গেছেন। বুধবার মরিচ্যাপালং উচ্চবিদ্যালয় খেলার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।