নবীনগরে শোডাউন করেছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মো. হাবিবুর রহমান হাবিব। সোমবার প্রার্থী বাছাইয়ের আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় শোডাউন করেন তিনি। নবীনগর উপজেলা চেয়ারম্যন পদে ২০ জন, ভাইস চেয়ারম্যন পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন।