শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মঙ্গলবার অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ছয়জনকে। 

শৈলকুপা থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, উপজেলার দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএ রাজু ও যুবলীগ নেতা মুশফিকুর রহমান উজ্জলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে টিএ রাজুর সমর্থক আসাদকে মারধর করে উজ্জলের সমর্থকরা। এরই জের ধরে ওইদিন উভয়পক্ষের লোকজন ঢাল, সড়কি, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।