শহর থেকে দূরে

শুভ্র ও শান্ত খুব ভালো বন্ধু। ছুটি কাটাতে মা-বাবাসহ তারা যায় কক্সবাজারে বেড়াতে। কিন্তু দুর্ঘটনাক্রমে মি. ডয়েল নামের এক পুরাতত্ত্বের শিক্ষকের স্পিড বোটে ভেসে যায় এবং পরে গিয়ে পড়ে ডাকাত দলের কবলে। শুভ্র আর শান্ত ডাকাত দলের হাত থেকে পালিয়ে বেড়ায়। শেষ পর্যন্ত তারা উদ্ধার পায় কুমিল্লা থেকে। সেখানেও দেখা যায় মি. ডয়েল উপস্থিত। স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ ইন্সপেক্টর আকিফ আজাদ খবর পান আন্তর্জাতিক অপরাধী আলফান্সো গঞ্জালেস এখন বাংলাদেশে। আলফান্সো গঞ্জালেসের হাত থেকে শুভ্র, শান্ত কি উদ্ধার পাবে? মি. ডয়েলের আসল উদ্দেশ্য কী? এসব রহস্য নিয়েই ধারাবাহিক নাটক শহর থেকে দূরে। এতে অভিনয় করেছেন আলভী, ইরফান, তমালিকা কর্মকার, অভিজিত্ সেনগুপ্ত, ফারজানা চুমকি, আবিদ রেহান, আলমগীর কবির, সৌজন্য, সুমন সরকার, সুদীপ ব্যানার্জি, জাহাঙ্গীর হাসান ও রমিজ রাজু। নাটকটি রচনা করেছেন কামাল বায়জিদ এবং পরিচালনা করেছেন সাঈদ রিংকু। নাটকটি প্রচার হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিট এবং পুনঃপ্রচারিত হচ্ছে সকাল ৭টা ৩০ মিনিটে।