বীমা খাতের শেয়ার দর বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দর বৃদ্ধির শীর্ষে ছিল বীমা খাতের প্রতিষ্ঠানগুলো। ডিএসইর প্রধান সূচক ২০ পয়েন্ট বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গতকাল মঙ্গলবার লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫১ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টি কোম্পানির শেয়ার। ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো ন্যাশনাল পলিমার, এশিয়া ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, নরদার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, গ্লোবাল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৭টি কোমপানির ২৫ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৮৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে গতকাল মোট লেনদেনের পরিমাণ ৯৪৫ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার টাকা। সোমবার এই বাজারে লেনদেন হয়েছিল এক হাজার ৯ কোটি টাকা।

 ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫৯২৪ দশমিক ৫৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক শূন্য দশমিক ৪৮ কমে ২০৪৬ দশমিক ২৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৩৩১ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের শীর্ষে ছিল ইস্টার্ন হাউজিং, ইউনাইটেড পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, গ্রামীণ ফোন, ন্যাশনাল পলিমার, বিবিএস কেবলস, মেঘনা পেট্রোলিয়াম, সায়হাম টেক্স, বাংলাদেশ শিপিং ও স্কয়ার ফার্মা।

 অন্যদিকে গতকাল ডিএসইতে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো এসিআই লি., সাইফ পাওয়ার, পিপলস লিজিং, জেএমআই সিরিঞ্জ, তসরীফা ইন্ডা., বিআইএফসি, এপেক্স ট্যানারি, এমারেল্ড অয়েল, পদ্মা লাইফ ইন্সু. ও এসিআই ফরমুলেশন।

এদিকে গতকাল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ১৯০ দশমিক ৬১ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ২৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।