গ্রেনেড-সদৃশ সেক্স টয় মিলল জার্মানিতে

জার্মানির বাভারিয়া রাজ্যে পুলিশ গ্রেনেড-সদৃশ একটি ডিভাইস পরীক্ষা করতে বিস্ফোরক বিশেষজ্ঞদের ডেকেছিল। তারা জানিয়েছেন, বস্তুটি আসলে একটি সেক্স টয় বা যৌন খেলনা। বুধবার (২৮ এপ্রিল) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্থানীয় পুলিশ জানায়, বিশেষজ্ঞরা দ্রুতই বুঝতে পারেন এখানে কোনো জরুরি অবস্থা তৈরি হয়নি। এক প্রেস রিলিজে হাউজেনবার্গ পুলিশ বলে, ব্যাগের বিষয়বস্তু যত্ন সহকারে পরীক্ষা করার পরে, কর্মকর্তারা দ্রুত বুঝতে পারলেন এটি একটি রাবার ডামি। এখানে একটি লুব্রিকেন্টের বা পিচ্ছিল করার টিউব, দুইটি অব্যবহৃত কনডম এবং একটি ইউএসবি কেবল পাওয়া গেছে। কর্মকর্তারা আরো বলেন, একটি অনলাইন সার্চ "তাদের সন্দেহের সত্যতা নিশ্চিত করেছে" যে "হ্যান্ড গ্রেনেডের আদলে যৌন খেলনা রয়েছে"।

প্রতিবেদনে আরো বলা হয়, কর্মকর্তারা বলেছেন, বস্তুটি রাজ্যের পাসউ শহরের এক জঙ্গলের পাশে প্লাস্টিকের ব্যাগের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। এক নারী জগার তা দেখতে পেয়ে পুলিশকে সতর্ক করেন। পরে টিটলিংয়ের কাছাকাছি জেলা থেকে একটি বিস্ফোরক বিশেষজ্ঞ ইউনিট প্রেরণ করা হয় সেখানে।

ইত্তেফাক/এসএ