ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক-প্রাইভেটকার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহসড়কের দুধসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শৈলকুপা উপজেলা দুধসর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেনু বেগম ( ৪৫ ), ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী জহুরা খাতুন ( ২৮ ) ও গোকুলনগর গ্রামের সবুর আলীর ছেলে তুহিন ( ২৫ )।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. বজলুর রশিদ জানান, ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক শৈলকুপার দিকে যাচ্ছিল। দুধসর পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয়ে রাস্তার পাশের খাদের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত ও ৮ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে একজন ও ভর্তির পর আরও একজন মারা যান।
ইত্তেফাক/ইউবি