ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যায় সৌদি আরবের মদিনার রাস্তাগুলো ভেসে গেছে। শহরের বড় বড় রাস্তা ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার থেকে শুরু হয় এ ভারী বৃষ্টিপাত ও ধূলিঝড়। সোমবারেও তা অব্যাহত ছিল। উদ্ধারকর্মীরা শতাধিক বন্যাকবলিত লোককে উদ্ধার করেছে। রিয়াদে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। খবর আরব নিউজ
দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাবুক ও আল-জউফ থেকে ৬৫ জন এবং দুবার পশ্চিমাঞ্চল থেকে ৩৭ জন বন্যাকবলিত মানুষকে উদ্ধার করেছে। তাবুক, আরার ও আল-জউফের স্কুলগুলো সোমবার বন্ধ ঘোষণা করা হয়।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলটি। এসময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স।