বর করোনা পজেটিভ, পিপিই পরে হাসপাতালেই বিয়ে সারলেন কনে!

বরের শরীরে করোনাভাইরাস ধরা পরেছে, তবুও বন্ধ হয়নি বিবাহ। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কনে। ঘটনাটি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে। তাদের বিবাহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছে বার্তা সংস্থা এএনআই।

গত রবিবার কেরালার এলাপ্পোজা মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই নবদম্পতি। জেলা কালেক্টরের অনুমতি নিয়ে হাসপাতালেই তাদের বিবাহ সম্পন্ন হয়েছে।

 

Kerala: A couple tied knots at Alappuzha medical college and hospital today, with the bride wearing a PPE kit as the bridegroom is #COVID19 positive. The wedding took place at the hospital with the permission of the District Collector. pic.twitter.com/2IdsRDvcHZ

— ANI (@ANI) April 25, 2021

 

ভারতে করোনা মহামারির প্রভাব এতটাই ভয়াবহ যে হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থার মধ্যেই হাসপাতালে বিবাহ সম্পন্ন হওয়ার এই ঘটনা নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর এটি ব্যতিক্রম হয়ে উঠেছে মূলত কনের পোশাকের কারণে। তিনি বিবাহের পোশাকের বদলে পরেছেন পিপিই।

নেটিজেনদের অধিকাংশই এটির সমালোচনা করছেন। একজন লিখেছেন, ‘মাত্র একটি প্রশ্ন, কেনো?’ আরেকজন লিখেছেন, ‘কেনো আমরা এমন কিছুকে স্বাভাবিক করছি। তাদের অপেক্ষা করা উচিত ছিল। হাসপাতাল বিবাহ করার জায়গা নয়।’

ইত্তেফাক/টিএ