নিজ দেশে কবে ফিরবে রোহিঙ্গারা?

সময়ের পর সময় ক্ষেপণই চলছে, কিন্তু মিলছে না রোহিঙ্গা সমস্যার কোনো বাস্তব সমাধান। প্রায় ১৩ লাখ রোহিঙ্গার বোঝা বইছে বাংলাদেশ। কবে ফিরবে নিজ দেশে, তারা কেউই জানে না। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক, যুক্তরাজ্যের অন্যান্য দেশে কূটনৈতিক তত্পরতা দেখা গেলেও ইস্যুটির তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না। গত বছরের নভেম্বর মাসে চুক্তি অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও, উপযুক্ত পরিবেশের অভাবে সেটি শুরু করা যায়নি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ এক হাত বাড়ালে মিয়ানমার যেন দুহাত পিছিয়ে যাচ্ছে। জাতিসংঘ বা অন্যান্য সংস্থা বা দেশ থেকে আন্তর্জাতিক চাপকে তারা চাপই মনে করছে না। সমস্যাটি দিন দিন জটিল থেকে জটিলতর অবস্থায় যাচ্ছে। যেহেতু পূর্বের কূটনৈতিক কৌশলে কোনো অগ্রগতি হয়নি, সরকারের উচিত হবে কূটনৈতিক কৌশলে পরিবর্তন আনা।

মোজাম্মেল হক

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়