নিজকল্পার রাস্তা মেরামতের আবেদন

ময়মনসিংহ বিভাগীয় শহরের একটি গ্রাম নিজকল্পা। এলজিইডি-র অধীন এখানকার রাস্তা আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে পাকা করা হয়েছিল। বর্তমানে রাস্তাটি ভেঙেচুরে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ গ্রামে বহু লোকের বসবাস। তাদের যাতায়াত সহজ করার জন্য  নিজকল্পার রাস্তা মেরামত করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে এলজিইডি-র প্রধান প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করছি।

মোফাখখারুল ইবনে করিম

নিজকল্পা, সদর, ময়মনসিংহ