রাজশাহী মহানগরীতে পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ সমর্থক রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কাউন্সিলরসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ৩টার দিকে নগরীর হেতমখাঁ শাহাজিপাড়ায় এই হামলার ঘটনা ঘটে। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানায় পরিদর্শক (তদন্ত) নিত্যপদ দাস আহত হন।