শিবগঞ্জে নির্বাচনের পর জামায়াত বিএনপির হামলায় আহত আওয়ামী লীগ নেতা ইয়াসীন আলী ওরফে ফিটু সরকার মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত ইয়াসিন আলি ফিটু সরকার শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের লহালামারী গ্রামের মৃত নায়েব আলি সরকারের ছেলে ও চককীর্তি ইউপির ৬নং ওয়ার্ড সদস্য। নিহতের জামাই মারুফ জানান, গত ১০ জানুয়ারি সকাল ১১টার দিকে ইয়াসিন আলি আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে মাইক্রোবাসে করে নবনির্বাচিত সংসদ সদস্য সামিল উদ্দিন আহমদকে অভ্যর্থনা জানাতে শিবগঞ্জ আসার সময় লহালামারী এলাকায় জামায়াত বিএনপির একটি সন্ত্রাসী দল তাকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে।