বরিশালে জেলেদের হামলায় জাহাজ মালিক নদীতে পড়ে নিখোঁজ

জেলার মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে জেলেদের জাল কাটাকে কেন্দ্র করে হামলায় মালবাহী একটি নৌযানের মালিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। মঙ্গলবার সকালে মুলাদী থানার ওসি জিয়াউল আহসান বলেন, জয়ন্তী নদীর উপজেলার চরকালেখান ইউনিয়নের মৃধারহাট এলাকার সোমবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে। নিখোঁজ সিধু খান চাঁদপুরের মতলব উপজেলা সদরের বাসিন্দা মৃত রুস্তুম আলীর পুত্র। এ ছাড়া ওই হামলায় গুরুতর আহত মতলব উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল পাটোয়ারীর পুত্র ও নিখোঁজ নৌযান মালিকের ভাগ্নে রাকিব পাটোয়ারীকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।