নাছিম খুরশীদ জাহান
স্বৈরাচার আইয়ুববিরোধী ষাটের দশকের ছাত্রনেতা, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক, ড. শহীদুল্লাহ হল সংসদের সাবেক ভিপি, স্বাধীনতা সংগ্রামের সংগঠক, মুক্তিযোদ্ধা, বরগুনা জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ‘এম.এন.এ’ এবং ‘এমপি’ এ্যাডভোকেট আসমত আলী সিকদারের সহধর্মিণী নাছিম খুরশীদ জাহান রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
মোহাম্মদ জানে আলম
প্রাইম ডিস্ট্রিবিউশান্স গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জানে আলম (৮০) গত সোমবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান। আজ সকাল ১১টায় নগরীর সিমেন্ট ক্রসিংস্থ সিম্যান্স হোস্টেল মাঠে জানাজা শেষে জানে আলম ফাউন্ডেশন সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আলহাজ আব্দুল কাদের মোল্লা
একেএম ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ আব্দুল কাদের মোল্লা (৭৬) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি ৪ ছেলে রেখে গেছেন। তিনি সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লার পিতা।