প্রধানমন্ত্রীর চা চক্রে যোগ দেবে যুক্তফ্রন্ট

বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধি দল আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং চা-চক্র অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার বি. চৌধুরী এবং বিকল্পধারা ও যুক্তফ্রন্টের নেতাদের নামে আলাদা আলাদাভাবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পাঠানো হয়।

গতকাল মঙ্গলবার বিকল্পধারার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বি. চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, আব্দুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, এইচ.এম গোলাম রেজা, বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী, মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ ও মহাসচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেইন ঈসা, জাতীয় জনতা পার্টি সভাপতি শেখ মো. আসাদুজ্জামান, বাংলাদেশ জনদল চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট চেয়ারম্যান দীলিপ কুমার দাসগুপ্ত এবং লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী।

ডা. রফিক চৌধুরী বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য

বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ও বিএমএ’র সাবেক নেতা ডা. রফিকুল ইসলাম চৌধুরীকে দলের প্রেসিডিয়াম সদস্য নিযুক্ত করেছেন। উল্লেখ্য, ডা. রফিক চৌধুরী একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে পদত্যাগ করে বিকল্পধারায় যোগ দেন।