ফিলিস্তিনে সরকার পদত্যাগ করেছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী রামি আল-হামদাল্লাহ ও তার সরকার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র দিয়েছে। এই পদত্যাগ গাজা শাসনকারী হামাসের সঙ্গে সমঝোতায় নেতিবাচক প্রভাব ফেলবে। মন্ত্রিপরিষদের বৈঠকের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী রামি আল-হামদাল্লাহ জানিয়েছেন, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তারা কাজ করে যাবেন। প্রেসিডেন্ট আব্বাস এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার দল ফাতাহ জানিয়েছিল, নতুন করে সরকার গঠিত হবে। হামাসের এক কর্মকর্তা সরকারের পদত্যাগের নিন্দা জানিয়েছেন। ২০১৪ সালে ঐক্যের সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন রামি আল-হামদাল্লাহ। - রয়টার্স