ফের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মন্ত্রী-আমলা এবং অতিথিদের হোয়াইট হাউস পরিদর্শন করাতে ভালবাসেন ট্রাম্প। কিন্তু যে-ই আসেন তাকে নিয়ে ওভাল অফিসে হাজির হন। বিল ক্লিনটন ও মনিকা লিউইনস্কির শারীরিক সম্পর্কের স্মৃতি উস্কে দেন। সমপ্রতি হোয়াইট হাউসে নিজের অভিজ্ঞতা নিয়ে ‘টিম অফ ভাইপার্স’: মাই ফাইভ হানড্রেড ডেজ ইন দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বই লিখেছেন মার্কিন প্রেসিডেন্টের সাবেক প্রশাসনিক সহযোগী ক্লিফ সিমস। নিজের বইয়ে ট্রাম্পের আচরণ নিয়ে বেশ কিছু তথ্য সামনে এনেছেন তিনি। তাকে উদ্ধৃত করে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।
ক্লিফ সিমস জানিয়েছেন, ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের উপস্থাপিকা হোয়াইট হাউসে পা রেখেছিলেন। তাকে নিয়ে সটান ওভাল অফিসে হাজির হন ট্রাম্প। নির্দিষ্ট একটি জায়গা দেখিয়ে বলেন, এখানেই বিল এবং মনিকা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সেই শুরু। তারপর থেকে এটা অভ্যাসে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। বিল ও মনিকার ব্যবহূত সব আসবাব ও জিনিসপত্র পাল্টে ফেলেছেন, এমনটাও বলতে শোনা গেছে তাকে। -আনন্দবাজার পত্রিকা