কালিগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত সদস্য নিহত

গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় গণপিটুনিতে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নাগরি ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাথুরা গ্রামের মজনু মিয়ার বাড়িতে ৮-১০ জন প্রবেশ করে। পরিবারের সদস্যদের জিম্মি করে তারা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে। পরে ডাকাত সদস্যরা একই গ্রামের ইয়ামিনের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার করে। বিষয়টি অন্যরা জানতে পারলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। গ্রামবাসী ডাকাত সদস্যদের চারদিন থেকে ফিরে ফেলে। পরে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীর হাতে দুইজন ধরা পড়ে। এ সময় গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

আরো পড়ুন : একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বিকালে

কালিগঞ্জের উলুখোলা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই গোলাম মাওলা জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ‍উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি