মধুখালীতে বিস্কুট ফ্যাক্টরিতে আগুন দেয়ার অভিযোগ

ফরিদপুরের মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ আলী মিয়ার ‘রাসেল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে’ দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

 

হাজি মোহাম্মদ আলী মিয়া দাবি করেন, পৌর এলাকার পশ্চিম গোন্দারদিয়ায় অবস্থিত তার বিস্কুট ফ্যাক্টরিতে বুধবার ভোরে দুর্বৃত্তরা আগুন দেয়। ফ্যাক্টরির পাশে থাকা একটি গাছে উঠে দুর্বৃত্তরা টিনের চালের উপর আগুন ধরিয়ে দেয়। ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে।

আরো পড়ুন : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহ

মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

 

ইত্তেফাক/ইউবি