নগরীর সুবিদবাজারে ট্রাকের চাপায় মো. সাব্বির নামে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। তিনি শাবিপ্রবির রসায়ন বিভাগের ১ম বর্ষের ছাত্র। তার বাড়ি নড়াইলে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। সাব্বির সিলেটের শাহজালাল দরগাহ মসজিদ থেকে নামাজ আদায় করে মেসে ফিরছিলেন। এ সময় তিনি দুর্ঘটনায় পতিত হন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বেলা) সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার এ তথ্য জানান। শাহ শাহেদা বলেন, কোমপানীগঞ্জ থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে। সিলেট কতোয়ালি থানার ওসি এসএম ফরহাদ বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে।’ গত ফেব্রুয়ারি মাসেও একই স্থানে দুজন মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত হন।