কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্পের পাশ দিয়ে বয়ে যাওয়ায় ছরার পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিশু ১৩ নং ক্যাম্প তাজনিমারখোলা বি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইউনুছের মেয়ে রাফিয়া (৬) ও তার ভাই মোহাম্মদ রায়হান (৪), একই ব্লকের ওবাইদুল্লাহর মেয়ে আসমা বেগম (৫) মায়ের সঙ্গে ডব্লিউএফফির দেওয়া ত্রাণ নিতে যায়। মায়েরা ত্রাণ নেওয়ার ব্যস্ততার সুযোগে ৩ শিশু খেলার ছলে ছরার পানিতে নামলে ডুবে মারা যায়।
এসময় রোহিঙ্গারা তাদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অনলাইন ডেস্ক: বাড়ি ফিরতে ১০ মিনিট দেরি করায় স্ত্রীকে তিন তালাক
ইত্তেফাক/জেডএইচ