নাটোরে স্বামী-স্ত্রী খুন

নাটোরের বাগাতিপাড়ার জামনগর পশ্চিমপাড়া গ্রামে স্বামী-স্ত্রী খুন হয়েছে । শনিবার (৮ মে) সকালে স্থানীয়রা খুনের ঘটনা জানতে পারেন। নিহতরা হলেন, মৃত বয়েতুল্লার ছেলে আমির আলী সমোর (৭০) ও তার স্ত্রী আলেকা বেগম (৬৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির বারান্দার চৌকির উপরে দু’জনের মাথায় আঘাতসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় পুলিশকে খবর দেওয়া হয়। এখনো হত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে পাশের ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক জানান, রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্বামী-স্ত্রী বাড়ি জামনগর পশ্চিমপাড়ার বাসিন্দা। নিহতদের ছেলেমেয়েরা সবাই বাইরে থাকে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে। 

ইত্তেফাক/জেডএইচডি