তারকা বচন

নতুনদের গানও শোনা হয়। তবে অনেক বেশি না। এখন অনেকে ভালো গান করার চেষ্টা করছে। অনেকের মধ্যেই মেধা আছে। তবে এখন সবাই যেন গাইবার চেষ্টা করছে। যার কাজ যেটা নয় তার সেটা করা উচিত নয়। গাইতে হলে গানটাকে মনে-প্রাণে ভালোবাসতে হবে। হূদয়ে ধারণ করতে হবে। রাতারাতি তারকা হওয়ার জন্য গান করলে হবে না। কিন্তু এ সময়ে বেশিরভাগ ছেলেমেয়ের মাঝে এই প্রবণতা দেখতে পাই। তার ফলে সস্তা কথা-সুরের গান বেশি হচ্ছে এখন। আর দিনদিন সফটওয়্যার নির্ভর শিল্পীর সংখ্যা বাড়ছে। তবে এরমধ্য থেকেও ভালো ও সত্যিকারের মেধাবীরা বেরিয়ে আসবে বলে বিশ্বাস রাখি। কারণ শেষ পর্যন্ত জয় কিন্তু ভালোরই হয়।

 বর্তমান সময়ে নতুনদের গান প্রসঙ্গে

গুণী সঙ্গীতশিল্পী সুবীর নন্দী