না’গঞ্জে এখনও ঝুলছে ব্যানার পোস্টার

নারায়ণগঞ্জ: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশকৃত নির্বাচনী প্রচারণা সম্বলিত ব্যানার ফেস্টুন নামানোর সময় বেঁধে দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। নির্ধারিত সময় থেকে আরো ৩ দিন বাড়ানো হলেও নেতা-কর্মীদের এ নিয়ে মাথা ঘামাতে দেখা যায়নি। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ে ব্যানার ফেস্টুন অপসারণ না করলে আইনি পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেওয়া হয়। তবে এখনো চলছে আচরণবিধি লঙ্ঘন। গতকাল শুক্রবার সরেজমিনে শহরের ২নং রেলগেইট থেকে শিবু মার্কেট পর্যন্ত দেখা যায় শহর জুড়ে ব্যানার পোস্টারের ছড়াছড়ি। আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণা আর নৌকায় ভোট প্রদানের আহ্বান সম্বলিত পোস্টারে ছেয়ে আছে সর্বত্র         —ইত্তেফাক