দেশে যানবাহনের সমস্যার শেষ নেই। ঢাকা শহরে এ সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। অসচেতন চালকেরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে যত্রতত্র হর্ন বা ভেঁপু বাজাচ্ছে। এতে করে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বেশি ক্ষতির শিকার হচ্ছে পথচারী ও রাস্তা সংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। কোমলতি শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বিঘ্নিত হচ্ছে। যানবাহনের যাত্রীরা চরম অস্বস্তি বোধ করছে। উচ্চ আওয়াজে কানের পর্দা ফেটে যেতে পারে, মাথা ব্যথা, বমি এমনকি উচ্চ রক্তচাপের দরুন মানুষ মারাও যেতে পারে। অথচ সামান্য সচেতনতা অবলম্বন করলেই এই সমস্যার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যেত। ট্রাফিক পুলিশকে এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অধিকন্তু জনসচেতনাই পারে এ সমস্যার সমাধান এনে দিতে।
আবু হুরাইরা আতিক, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়