ক্যাপসন নিউজ

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানকে বিদ্যুত্ ও জ্বালানি খাতে গ্লোবাল এশিয়ান অফ দ্য ইয়ার ২০১৮ সম্মানে ভূষিত করেছে এশিয়াওয়ান ম্যাগাজিন। সিংগাপুরের একটি হোটেলে এশিয়াওয়ানের দশম সংস্করণ উপলক্ষ্যে আয়োজিত প্রাইড অফ এশিয়া, এশিয়ান বিজনেস এন্ড সোশ্যাল ফোরাম ২০১৯ সামিটে বিদ্যুত্ খাত এবং শিল্পে অনবদ্য অবদানের স্বীকৃতি দেওয়া হয়

০০০

ঔষধ উত্পাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১৯ সম্প্রতি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আব্দুস সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিব খানসহ মহাব্যবস্থাপকগণসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন

০০০০

রানার অটোমোবাইলসের নাটই রাইডার ১৫০ সিসি মডেলের মোটরসাইকেল কিনে সম্প্রতি এক লাখ টাকা জিতে নেন রাজধানীর মিরপুরবাসী সাইফুল ইসলাম। গত ১৫ জানুয়ারি থেকে রানার নাইট রাইডার ফেস্টিভাল করছে। রানার অটোমোবাইলের পরিচালক আমিন সাকিফ খান বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন

০০০

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশে স্যামসাং-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউনিলিভার বাংলাদেশের হোম কেয়ার, ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের ব্যবস্থাপনা পরিচালক তানজিন ফেরদৌস আলম ফ্যাব্রিক সল্যুশনন্সের ক্যাটাগরি হেড জিশান বায়েজিদ রহমান ও সার্ফ এক্সেলের ব্র্যান্ড ম্যানেজার আশরীন মৃধা চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন