অভিমানে সরে গেলেন টিটি তারকা লিনু

টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচনে আবাহনীর পরিচালক শেখ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পথে। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল। কোনো জটিলতা না হলে একক প্যানেল হতে তিনিই হতে যাচ্ছেন টিটির সাধারণ সম্পাদক। তবে ক্রীড়াঙ্গনে কাল আলোচনায় ছিলেন টিটির তারকা জোবেরা রহমান লিনু। গিনেস বুক ওয়ার্ল্ডে নাম ওঠা এই তারকা প্রথমে প্যানেলের বাইরে থাকলেও পরে এতে যোগ দিয়েছিলেন একনম্বর সহ-সভাপতি  পদ পাওয়ার প্রতিশ্রুতিতে। কিন্তু গতকাল শেষ মুহূর্তে লিনু জানতে পারেন তাকে দ্বিতীয় সহ-সভাপতি পদে রাখা হয়েছে। এটা শুনে রাগে ক্ষোভে অভিমানে লিনু নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এ ব্যাপারে লিনু বলেন, ‘আমরা কতকাল অসম্মানিত হবো। আমি কমপ্রোমাইজ করে এসেছিলাম। প্রথমে আমাকে একনম্বরে রেখে পরে সরিয়ে দেয়। মুনিরকে একনম্বর সহ-সভাপতি করা হয়েছে। আমার টিটির ক্যারিয়ার আর মুনিরের ক্যারিয়ার তো এক নয়। আমি সম্মান পেলাম না তাই সরে গেলাম।’