সিরাজদিখানে জাল টাকার ব্যবসায়ী গ্রেফতার

সিরাজদিখানে ৭টি এক হাজার টাকার জাল নোটসহ মহসিন শিকদার ইমন (৩৪) নামে এক জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালখানগর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের (মীরাবাড়ি) শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের দক্ষিণ কেওয়ার গ্রামের মো. কুব্বাত আলীর ছেলে। শুক্রবার দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালত হাজতে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, ইমন দীর্ঘদিন যাবত্ জাল টাকার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে এর আগে আরো দুটি জাল টাকার মামলা দায়ের হয়। সে জামিনে ছিল। ঢাকার যাত্রাবাড়ী শনির আখরা থেকে ২০/২৫টি ১ হাজার টাকার জালনোট ১০ হাজার টাকায় কিনে এনে সে ১৩ হাজার টাকায় বিক্রি করে বলে জানিয়েছে। সিরাজদিখান থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।