ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে স্থানীয় শহীদ মিনার চত্বরে জেলা ছাত্রলীগ সভাপতি আসিফ সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব প্রমুখ।