তাড়াশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাদের ভোটে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে তিনজন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, ভাইস চেয়ারম্যান যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন প্রভাষক মর্জিনা ইসলাম। চূড়ান্ত দলীয় প্রার্থী নির্বাচনের লক্ষ্যে মঙ্গলবার ভোটের আগে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ।