‘বাঁধন’ বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের বার্ষিক সাধারণ সভা

‘বাঁধন’ বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের বার্ষিক সাধারণ সভা, নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা বুধবার বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ‘বাঁধন’ বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। অনুষ্ঠানে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও সিএসই বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০১৯ মেয়াদের বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের নতুন কমিটি ঘোষণা হয়।