চাষের জমিতে বকের মেলা

রাউজান (চট্টগ্রাম) :রাউজান-রাঙ্গুনিয়ার প্রতিটি বিলে কৃষকরা বোরো ধান চাষের প্রস্তুতি নিচ্ছে। চলছে পাওয়ার টিলার দিয়ে জমি চাষাবাদ। পাওয়ার টিলারের বিকট আওয়াজ ও ভয়ভীতি উপেক্ষা করে খাবারের সন্ধানে এসব জমিতে বিচরণ করছে শত শত সাদা বক। আকারে বড় এসব বক জমির উপরে ভেসে ওঠা ছোট মাছ, কেঁচোসহ নানা পোকামাকড় খায়। এমন শুভ্র বকের মেলা দেখে কৃষকরা ক্লান্তি ভুলে যান! ছবিটি গতকাল বুধবার বিকাল ৩টায় রাউজান উপজেলার পার্শ্ববর্তী মহামুনি বিল হতে তোলা। — গাজী জয়নাল আবেদীন