বাংলাদেশের প্রথম বেসরকারি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টশন বিশ্ববিদ্যালয়ের ঢাকার মিরপুরস্থ ক্যাম্পাস অডিটোরিয়ামে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য প্রফেসর ড. এম কায়কোবাদ বলেন, আমাদের দেশের একমাত্র উদ্বৃত্ত মানুষ, সুতরাং এই উদ্বৃত্ত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে। তিনি আরও বলেন, যদি জীবনের জন্য বিনিয়োগ কর তবে তা শিক্ষায়। অনুষ্ঠানে বুয়েটের কম্পিউটার সাইন্স বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড. মোস্তফা আকবর ওরিয়েন্টশন স্পিকার হিসেবে শিক্ষার্থীদের আগামী দিনের জন্য তৈরি হতে দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিত্তটির সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ মোর্শেদ আলম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ আখতার বক্তব্য রাখেন এবং ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. পাড় মশিয়ুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান গাজী এম এ সালাম। - প্রেস বিজ্ঞপ্তি