দেশের মানুষ আবারো খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় --------- তৈমুর আলম খন্দকার

দেশের সাধারন মানুষ আবারো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বলে মন্তব্যে করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. তৈমুর আলম খন্দকার। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী খন্দকার বাড়ি এলাকায় বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ মন্তব্যে করেন তিনি।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা না হলে দেশের মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অ্যাড. তৈমুর বলেন, বর্তমানে ভুমিদস্যুরা সাধারণ কৃষকের জমি বালু ভরাট করে জবরদখলে নিয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে, কোন ভুমিদস্যুকে রূপগঞ্জের মাটিতে ঠাঁই দেয়া হবে না।