সভাপতি আবুল কালাম সেক্রেটারি তুহিন হাওলাদার

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসো-সিয়েশনের নির্বাচনে সভাপতি পদে আবুল কালাম আজাদ (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে তুহিন হাওলাদার (বাংলাদেশ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালত ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসো-সিয়েশনের কক্ষে এ ভোটগ্রহণ চলে।

সভাপতি পদে ইত্তেফাকের আবুল কালাম আজাদ পেয়েছে ৩৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বি ডেসটিনি পত্রিকার মশিহুর রহমান পেয়েছেন ১৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের তুহিন হাওলাদার পেয়েছেন ৩৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বি প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার পেয়েছেন ১৯ ভোট।  এছাড়া সিনিয়র সাধারণ সম্পাদক পদে দৈনিক এই বাংলার লুত্ফর রহমান পেয়েছেন ৩২ ভোট, তার প্রতিদ্বন্দ্বি দৈনিক সরেজমিন বার্তার মোস্তফা কামাল পেয়েছে ২২ ভোট।