সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওই গ্রামের আব্দুল খালেক খন্দকারের ছেলে। নিহত বিএনপি নেতার স্ত্রী ও মেয়েসহ আহত চারজনকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আবদুস সোবহান বলেন, এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে।