চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাবেক সদস্য ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির নিজস্ব প্রতিবেদক সোহেল রানার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। ন্যক্কারজনক এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ নিন্দা জানানো হয়।