সাভারে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

সাভারে ট্রাক চাপায় মোঃ জামাল হোসেন (৩১) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল স্থানীয় একটি বেকারির ভ্যানচালক হিসেবে কাজ করতেন। পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ভ্যানচালক জামাল উলাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।