বিচারপতি আবু সাঈদ চৌধুরীর জন্মবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রপতি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রয়াত বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৯৭তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদ ইতোমধ্যে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি ও প্রতীকী সনদপত্র বিতরণ করেছে। উত্স প্রকাশনী ১৯৪০ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত রুপায়ণ সাময়িকীর পুনঃমুদ্রিত সংখ্যা প্রকাশ করেছে। তিনি প্রখ্যাত তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকার প্রয়াত আব্দুল হামিদ চৌধুরীর একমাত্র ছেলে।- প্রেস বিজ্ঞপ্তি