শোক সংবাদ

হাসিনা বেগম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি, দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়েরের শাশুড়ি হাসিনা বেগম (৮০) গত রবিবার নারায়ণগঞ্জের ভুইঘর এলাকার রঘুনাথপুরে তার জামাতা জনতা ব্যাংকের ডিজিএম আলী আহমেদ সরকারের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দা দক্ষিণ পাড়া কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। হাসিনা বেগমের মৃত্যুতে ক্র্যাব সাধারণ সম্পাদক দীপু সারোয়ার ও কার্যনির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

মোহাম্মদ জানে আলম

প্রাইম ডিস্ট্রিবিউশান্স গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জানে আলম (৮০) সোমবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান। আজ সকাল ১১টায় নগরীর সিমেন্ট ক্রসিংস্থ সিম্যান্স হোস্টেল মাঠে জানাজা শেষে জানে আলম ফাউন্ডেশন সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আলহাজ্ব আব্দুল কাদের মোল্লা

একেএম ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাদের মোল্লা (৭৬) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৪ ছেলে রেখে গেছেন। তিনি সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লার পিতা।

মোঃ নূরুল ইসলাম খান

শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূরুল ইসলাম খান (৮০) রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। গত সোমবার বাদ জোহর উপজেলার দত্তেরগাঁও এতিমখানা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান স্থানীয় এমপি জহিরুল হক ভূঁঞা মোহনসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শিক্ষক, সাংবাদিক ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আলী আহমেদ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও দৈনিক বাংলাদেশ সময়ের সিনিয়র রিপোর্টার মিজান রহমানের পিতা আলী আহমেদ (৯০) সোমবার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৫ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আলী আহমেদের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।