পাঁচবিবিতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

বুধবার ভোররাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সোহেল রানা (২৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সোহেল উত্তরগোপালপুর গ্রামের সোলেমানের ছেলে।

জয়পুরহাটের র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদে রাত আড়াইটার দিকে পাঁচবিবি-কড়িয়া রাস্তার কেশবপুর এলাকায় মাদক পাচারকারীদের আটকের চেষ্টা করে। মাদক পাচারকারীরা র্যাবের উপর হামলা চালালে মাদক ব্যবসায়ী সোহেল গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সোহেলকে পাঁচবিবি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন- লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।