জিম্বাবুয়েতে বাসে আগুন, নিহত ৪২

বাসে আগুন লেগে জিম্বাবুয়েতে অন্তত ৪২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে বড় ধরনের এই বাস দুর্ঘটনা ঘটল। ৭ নভেম্বর দুই বাসের সংঘর্ষে দেশটিতে ৪৭ জনের প্রাণ যায়। বৃহস্পতিবার রাতে জিম্বাবুয়ের গোয়ান্ডা জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা দক্ষিণ আফ্রিকার মুসিয়ানা শহরে কেনাকাটা ও রাত যাপনের জন্য যাচ্ছিলেন। গতকাল শুক্রবার দেশটির পুলিশ এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। তবে তারা তাত্ক্ষণিক আগুন ধরার প্রকৃত কারণ জানাতে পারেনি।