দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের কওয়াসস ডি মিকা সমুদ্র সৈকতে প্রাচীন রোমান সাম্রাজ্যের শৌচাগার আবিষ্কার করা হয়েছে। সেখানে এগুলো এখনো ভালোভাবে সংরক্ষিত রয়েছে। কেডিজ বিশ্ববিদ্যালয়ের (ইউসিএ) একদল গবেষক এটি খুঁজে পেয়েছেন। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
সৈকত থেকে ১৩ ফুট উচ্চতা সম্পন্ন দেয়াল সহ শৌচাগার খানা আবিষ্কার করেছেন গবেষকরা। এখন পর্যন্ত মাত্র দুটি কক্ষ খনন করা হয়েছে। এখনো অধিকাংশ অংশ খনন করা হয়নি। ২.৫ একর জায়গা জুড়ে শৌচাগারগুলো অবস্থিত। বিবৃতিতে জানিয়েছে কেডিজ বিশ্ববিদ্যালয়।
১২ ও ১৩ শতাব্দীর কিছু সিরামিকও শৌচাগার খানার পাশে খুঁজে পাওয়া গেছে। আন্দালুসিয়ার কেপ ট্রাপালগারে আলাদাভাবে খনন করা অংশে অন্তত ৭টি সল্টিং পুল খুঁজে পেয়েছেন ইউসিএর গবেষকরা। এই পুলে খাদ্য সংরক্ষণ করে রাখা হতো বলে ধারণা করা হচ্ছে। এগুলো মাটি থেকে ৫-৬.৫ ফুট গভীর পর্যন্ত বিস্তৃত। দুটি পুলে রোমান সাম্রাজ্যের কিছু অবশেষও ছিল।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কেপ ট্রাপালগারের পাশে প্রাগৈতিহাসিক সমাধিও রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এগুলো কমপক্ষে ৪ হাজার বছর পুরনো এবং সেখানে অনেকের সমাধি রয়েছে।
আন্দালুসিয়ার সংস্কৃতি মন্ত্রী প্যাট্রিসিয়া ডেল পোজো বলেন, এটি বিষ্ময়কর। খননগুলো দেখায় যে, সকল প্রকার নগরায়নের জন্য অঞ্চলটি অত্যন্ত আকর্ষণীয় এলাকা ছিল। যা আমাদের অবিশ্বাস্য ইতিহাসকে তুলে ধরে।
ইত্তেফাক/টিএ