করোনা: বাংলাদেশের জৈব সুরক্ষা নিয়ে অসন্তুষ্ট শ্রীলঙ্কা

দলের তিন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় বাংলাদেশের জৈব সুরক্ষা বলয় নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে শ্রীলঙ্কা। এমনকি দলকে দেশে ফেরত নিয়ে যাওয়ার কথাও ভাবছে তারা। এখন দ্বিতীয় পিসিআর টেস্টের ফলাফলের অপেক্ষা করছে লঙ্কানরা। তবে বিসিবি কর্মকর্তারা বলছেন, খেলা যথাসময়েই হবে। রবিবার (২৩ মে) এখবর দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদের একজন আগেই একবার করোনা পজিটিভ হয়েছিলেন। সুতরাং তার ক্ষেত্রে এটা ফলস পজিটিভ হতে পারে। পাশাপাশি, বোলিং কোচ ভাস ইতিমধ্যে ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছেন। এছাড়া দলের সব সদস্যই অন্তত এক ডোজ করে ভ্যাকসিন পেয়েছেন আগেই।

শ্রীলঙ্কা দলকে পরামর্শ দিচ্ছেন এমন এক মেডিকেল কর্মকর্তা ইসপিএন ক্রিকইনফোকে বলেন, গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে যেমন বলিষ্ঠ জৈব সুরক্ষা দেওয়া হয়েছিল- শ্রীলঙ্কা দলকে তা দেওয়া হয়নি।

ইত্তেফাক/এসএ